Sale!

Gawa Ghee Granular | দানাদার গাওয়া ঘি – ১ কেজি

Original price was: ৳1,800.00.Current price is: ৳1,550.00.

প্রাকৃতিক খাঁটি গাওয়া ঘি – প্রিমিয়াম কোয়ালিটি

গ্রামীণ ঐতিহ্যবাহী উপায়ে গরুর খাঁটি দুধের ক্রিম থেকে তৈরি আমাদের এই গাওয়া ঘি। কোনো প্রকার কেমিক্যাল বা প্রিজারভেটিভস ছাড়াই প্রস্তুতকৃত এই ঘি আপনার খাবারে যোগ করবে অতুলনীয় স্বাদ, খাঁটি দানাদার টেক্সচার এবং মন মাতানো অরিজিনাল ঘ্রাণ।

প্রতিদিনের রান্না, গরম ভাত, পোলাও বা মিষ্টি তৈরিতে চমৎকার স্বাদ ও খাঁটি সুবাস পেতে রিফ্রেশ ফুডের গাওয়া ঘি এক অনন্য পছন্দ।

Buy Now
✓ Authentic products✓ Nationwide delivery✓ Cash on delivery

Description

বিস্তারিতঃ

রিফ্রেশ ফুডের দানাদার গাওয়া ঘি তৈরি হয় বিখ্যাত সিরাজগঞ্জের খাঁটি গরুর দুধ থেকে সংগৃহীত প্রাকৃতিক ক্রিম দিয়ে। কোনো প্রকার প্রিজারভেটিভস বা কেমিক্যাল ছাড়াই গাছের লাকড়ির জ্বাল দিয়ে তৈরি করা হয় গাওয়া ঘি—যেটা ধরে রাখে গ্রামীণ শৈশবের সেই পরিচিত ঘ্রাণ, স্বাদ ও দানাদার টেক্সচার। আমাদের ঘি খাঁটি গরুর দুধ থেকে তৈরি, যা আপনার প্রতিদিনের রান্না ও খাবারে যোগ করবে বিশেষ স্বাদ ও পুষ্টিগুণ। গ্রামীণ উপায়ে সম্পূর্ণ প্রাকৃতিক এবং কোনো প্রকার কৃত্রিম উপাদান ছাড়াই তৈরি।

 

খাঁটি ঘি চেনার জন্য নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করুনঃ

১. রঙ: খাঁটি ঘি সাধারণত সোনালি হলুদ রঙের হয়—খুব বেশি ফ্যাকাশে, খুব গাঢ় না রং না। কৃত্রিম ঘি অনেক সময় অতিরিক্ত সাদা বা অস্বাভাবিক উজ্জ্বল হয়ে থাকে।

২. ঘ্রাণ: খাঁটি গাওয়া ঘি এ থাকে খাঁটি দুধের ক্রিম জ্বাল দিয়ে তৈরি মোলায়েম ও মিষ্টি ঘ্রাণ। গরম করলে এই ঘ্রাণ বাড়ে, কমে না।

৩. স্বাদ: স্বাদ হয় মসৃণ, সুগন্ধি ও একদম যেন ঘরে তৈরি ঘি’র মতো। কোনো তিতা বা কেমিক্যালের স্বাদ থাকে না।

৪. টেক্সচার: ঠান্ডা তাপমাত্রায় রাখলে প্রাকৃতিক দানাদার টেক্সচার দেখা যায়, আর গরম তাপমাত্রায় রাখলে একাই গলে যায়—এটাই খাঁটি গাওয়া ঘি’র সবচেয়ে বড় পরিচয়।

৫. গরম করলে: খাঁটি ঘি স্বচ্ছভাবে গলে যায়, ধোঁয়া বা পোড়া গন্ধ হয় না।

আমাদের ঘি তৈরি প্রক্রিয়াঃ গরুর খাঁটি দুধের প্রাকৃতিক ক্রিম আলাদা করে ধীরে ধীরে জ্বাল দেওয়া হয়। এই প্রক্রিয়ায় ঘিতে প্রাকৃতিকভাবে বাটারফ্যাট ও আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে। তাই এটি কিছুটা তেলতেলে মনে হতে পারে—এটি কোনো ত্রুটি নয়, বরং খাঁটি ঘি’র স্বাভাবিক বৈশিষ্ট্য।

সংরক্ষণ প্রক্রিয়াঃ আমাদের ঘি সম্পূর্ণ খাঁটি, পানি ও প্রিজারভেটিভমুক্ত। তাই ফ্রিজে রাখার প্রয়োজন নেই। ফ্রিজে রাখলে ঘি এর প্রাকৃতিক দানাদার গঠন নষ্ট হয়, ঘি শক্ত হয়ে যায় এবং ঘ্রাণও হালকা হয়ে যেতে পারে। তাই ঠান্ডা রাখলেই হবে। সবসময় পরিষ্কার ও শুকনো চামচ ব্যবহার করুন, বয়োমের মুখ আটকিয়ে রাখুন। আলো, বাতাস বা ভেজা চামচের সংস্পর্শে এলে ঘ্রাণ দ্রুত কমতে পারে। তবে এতে ঘি এর মান বা পুষ্টিগুণ কমে না। সঠিকভাবে সংরক্ষণ করা হলে ঘি সাধারণত ৩–৬ মাস পর্যন্ত ভালো থাকে। তাপ, আর্দ্রতা ও সরাসরি আলো থেকে দূরে রাখলে এর মান ও স্বাদ দীর্ঘদিন বজায় থাকে।

ঘি এর উপকারিতাঃ

১. ঘি হজম প্রক্রিয়া উন্নত করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

২. ঘি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং উজ্জ্বলতা বাড়ায়।

৩. ঘি শরীরকে তাৎক্ষণিক শক্তি প্রদান করে এবং দীর্ঘস্থায়ী এনার্জি ধরে রাখতে সহায়তা করে।

৪. ঘি-তে থাকা ভিটামিন এ, ডি, ই, এবং কে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৫. পরিমিত পরিমাণে ঘি সেবন হার্টের জন্য উপকারী।

৬. ঘি-তে থাকা স্বাস্থ্যকর ফ্যাট মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে ।

৭. ঘি শরীরের জয়েন্টের প্রদাহ কমায় এবং ব্যথা উপশমে সহায়তা করে।

৮. ঘি-তে থাকা স্বাস্থ্যকর ফ্যাট মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে।

৯. ঘি-তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সহায়তা করে।

১০. ঘি যে কোনো খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়িয়ে তোলে।

কেন রিফ্রেশ ফুডের ঘি সেরা?

১. খাঁটি গরুর দুধ থেকে তৈরি।

২. আসল স্বাদ, ঘ্রাণ ও পুষ্টি ধরে রাখে ।

৩. খাবারে যোগ করে বাড়তি স্বাদ ও ঘ্রাণ।

৪. কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভস নেই।

৫. রান্না, ভাজা ও মিষ্টিতে ব্যবহার উপযোগী।

Additional information

Weight

1kg, 500gm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Gawa Ghee Granular | দানাদার গাওয়া ঘি – ১ কেজি”

Your email address will not be published. Required fields are marked *

Secret Link